সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
তিনি গানে গানে মানুষের কথা বলেন

পল্লী বাউল জবান আলী’র ৯০ বছর উদযাপন

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:২৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:২৯:২৩ অপরাহ্ন
পল্লী বাউল জবান আলী’র ৯০ বছর উদযাপন
স্টাফ রিপোর্টার :: সর্বজন শ্রদ্ধেয় পল্লী বাউল জবান আলী’র ৯০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘তাঁর গান ও তাঁর দর্শন’ নিয়ে আলোচনা সভায় এবং একক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় বাউল জবাব আলীর গান নিয়ে আলোচনা করেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৯০ বছর বয়সী জবান আলী আছেন তাঁর মতো করেই। গানে গানে তিনি মানুষের কথা, সহজ-সরল জীবনের কথা বলেন। জবান আলীর বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায়। তাঁর বাবা আবদুল মতলিব ফকির, দাদা আবদুল গণি ফকিরও গানের মানুষ ছিলেন। তাঁরাও গান লিখতেন, গাইতেন। বাবার সঙ্গে নিজেও গাইতেন জবান আলী। বক্তারা বলেন, বোঝার বয়স থেকে গানে মজে আছেন তিনি। জীবনে আর কোনো কিছু করেননি। জীবন যৌবন সঁপে দিয়েছেন গানেই। ‘ভালো মন্দের ধার ধারি না, যা বলার বলুক লোকে’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন তিনি। এ পর্যন্ত তিনি সাত শতাধিক গান লিখেছেন। তাঁর একটি গানের বই প্রকাশিত হয়েছে ১৫ বছর আগে ‘দর্পণে দর্শন’। ৭০টি গান আছে এতে। ২০০৯ সালে এটি প্রকাশ করে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি। সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের সুহৃদ ও শুভানুধ্যায়ী আয়োজিত অনুষ্ঠানে পল্লী বাউল জবান আলীর গান গেয়ে মুগ্ধতা ছড়ান শিল্পীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন