সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আন্তঃউপজেলা অধিকার পরিষদের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩৪:২৫ অপরাহ্ন
আন্তঃউপজেলা অধিকার পরিষদের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আন্তঃউপজেলা অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও দিরাই এই পাঁচটি উপজেলার কল্যাণ সমিতির সমন্বয়ে ও পরবর্তীতে যেসব উপজেলা সমিতি গঠন হবে তাদের সম্মিলিত প্রয়াসে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আমাদের এই সংগঠন মূলত একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। নাগরিক অধিকার, সরকারি-বেসরকারি সেবা, উন্নয়ন প্রকল্প এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একযোগে সোচ্চার ও সংগঠিত ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে জনগণের কণ্ঠস্বর শক্তিশালী হলে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে। তারা বলেন, আমাদের অঞ্চলের অনেক মৌলিক সমস্যা- যেমন: রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপযুক্ত অবকাঠামো, স্বাস্থ্যসেবা সংকট, বেকারত্ব, নদীভাঙন ও হাওর ব্যবস্থাপনার দুর্বলতা - এই সব বিষয়ে যথাযথভাবে কর্তৃপক্ষের নজরদারি নেই। আলাদা আলাদা উপজেলায় নানা ধরনের প্রচেষ্টা থাকলেও, সমন্বিত আন্দোলনের অভাবে অনেক সময় এসব দাবিগুলো উপেক্ষিত থেকে যায়। সেই অভাব পূরণে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারা বলেন, এই সংগঠনের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ গ্রহণ করা হবে। এতে থাকবে সময়োপযোগী দাবি উপস্থাপন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে নিয়মিত সংলাপ, স্থানীয় সমস্যা নিয়ে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন। মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, এই সংগঠন কোনো দলীয় বা রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত নয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক অধিকারে বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমাদের একমাত্র লক্ষ্য- জেলার সকল উপজেলার উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণ। এ সময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, আন্তঃউপজেলা অধিকার পরিষদ-এর আহ্বায়ক নূরুল হক আফিন্দী, সদস্য সচিব মো. মাসুদ জামান লিটন, গাজী বেলায়েত হোসেন, তাজুল ইসলাম, ফজলুল করিম সাঈদ ও হাজী আবুল বরকত। সভায় আরও বক্তব্য রাখেন অ্যাড. আব্দুল খালেক, প্রভাষক দুলাল মিয়া, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, শহিদ নুর আহমদ, জসিম উদ্দিন, শামরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে আন্তঃউপজেলা অধিকার পরিষদ আহবায়ক নূরুল হক আফিন্দী, সদস্য সচিব মো. মাসুদ জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, তৈয়বুর রহমান বাবুল, গাজী বেলায়েত হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ