সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪২:১৩ পূর্বাহ্ন
বকেয়া বেতন পরিশোধের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ কর্মসূচি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান। তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজেই অনতিবিলম্বে এ সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মুজুরি পাওয়া উচিত। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মাওলানা নুর হোসাইন আজিজী, শহীদুল ইসলাম পলাশী, মাওলানা নজরুল হক নসীব, মাওলানা নিজাম উদ্দিন সালেহী প্রমুখ। পরে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সবশেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান। এসময় সুনামগঞ্জের ১২টি উপজেলার নেতৃবৃন্দ ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ