সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সংবাদ সম্মেলনে অভিযোগ

ধর্মপাশায় ২২ পরিবারকে জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৫৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৫৬:৫৩ পূর্বাহ্ন
ধর্মপাশায় ২২ পরিবারকে জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের ছোট কান্দা এলাকায় বন্দোবস্তপ্রাপ্ত ভূমি থেকে ২২টি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারভীনা আক্তার, শাহেদ মিয়া, মালেক, আব্দুল খালেক, সিদ্দিক, আমির হামজা, রহিম, শহীদ মিয়া, রহমত উল্লাহ, আনিস, আব্দুল হাইসহ ২২টি পরিবারের নারী-পুরুষ সদস্যরা। লিখিত বক্তব্যে মামুন মিয়া জানান, আমরা সরকারি নিয়ম অনুযায়ী বন্দোবস্তপ্রাপ্ত ভূমিতে দীর্ঘ ২৩-২৪ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে আসছি এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। অথচ বর্তমানে একটি অসাধু চক্র আমাদের এই অধিকার কেড়ে নিতে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি অভিযোগ করেন, সোনা মিয়া, শরিফুল আহমেদ মামুন, নুরুল হক, তৈয়বুর রহমান, সাইফুল ও মেহেদী হাসান নামের কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে মিথ্যা কাগজপত্র ও প্রভাব খাটিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমির বন্দোবস্ত বাতিলের চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিপুল রানা, আলী আহমদ, আইনাল হক, রোবেল মাস্টার, দুলাল মিয়া, ওয়াসিম মাস্টার, জামাল, রনি শাহ, রোমান শাহ ও কামরুল মিয়া নামের কয়েকজন ব্যক্তি ইতোমধ্যে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছেন। ভুক্তভোগীরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিকদের প্রতি তিন দফা দাবি জানান: ১. ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ। ২. বন্দোবস্তপ্রাপ্ত ভূমির ওপর তাদের বৈধ অধিকার নিশ্চিতকরণ। ৩. ভুক্তভোগীদের নিরাপত্তা বিধান। সংবাদ সম্মেলনের শেষে হাফেজ মামুন মিয়া বলেন, আমরা আশাবাদী, প্রশাসন আমাদের পাশে থাকবে এবং আমাদের ন্যায্য অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের অনুরোধ করবো, আপনারা বিষয়টি তুলে ধরুন, যাতে আমরা আমাদের জমি ও অধিকার ফিরে পাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ