সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
আহত ১, নিখোঁজ ১

বজ্রপাতে দুই শ্রমিক নিহত

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:০০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:০০:০৪ পূর্বাহ্ন
বজ্রপাতে দুই শ্রমিক নিহত
ছাতক প্রতিনিধি :: দোয়ারাবাজারে বজ্রপাতে দুই বালু শ্রমিক নিহত, একজন আহত ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯)। আহত হাফিজুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আফিজ আলীর ছেলে। অপরদিকে আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছেন। তিনি একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। নিখোঁজ রুবেল আহমদকে উদ্ধারে ছাতকের নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারি এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া নামক স্থানে তারা বজ্রপাতের শিকার হন। তারা সবাই সিলেটের কো¤পানিগঞ্জ উপজেলার বাসিন্দা। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে এবং রুবেল আহমদ একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার করতে থানা ও নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ