সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘণ্টায় নিহত ১৪৬

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১১:০৭ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘণ্টায় নিহত ১৪৬
সুনামকণ্ঠ ডেস্ক :: গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। শনিবার (১৭ মে) এসব তথ্য জানিয়ে তারা বলেছে, আহত হয়েছে আরও অন্তত ৪৫৯ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে গাজা উপত্যকায় তাদের অভিযান সম্প্রসারণের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে সীমান্তে সাঁজোয়া যান মোতায়েন এবং ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে। গত বৃহ¯পতিবার থেকে ইসরায়েলি বাহিনীর নতুন দফায় হামলা শুরু হয়েছে। এর ফলে গত মার্চে অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর অন্যতম ভয়াবহ সহিংসতা শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প তার মধ্যপ্রাচ্য সফর শেষ করলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনও অগ্রগতি দেখা যায়নি। উত্তর গাজার ইন্দোনেশিয়া হাসপাতালের পরিচালক মারওয়ান আল-সুলতান বলেন, রাত ১২টা থেকে এখন পর্যন্ত ৫৮ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন। হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্যখাতের কর্মকর্তারা বলছেন, ১৯ মাস ধরে চলা যুদ্ধে হাসপাতালগুলো একের পর এক হামলার শিকার হয়েছে। মার্চ থেকে চলা অবরোধের কারণে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ইসরায়েলের চলমান অভিযানের নাম ‘গিডিয়নের রথ’। দেশটির দাবি, এই অভিযানের লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা ও জিম্মিদের মুক্ত করা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আমরা ধাপে ধাপে সেনা মোতায়েন করছি। হামাস এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপক হামলার পর সেখানকার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দেয়। তবে বাসিন্দারা জানিয়েছেন, ট্যাংক ইতোমধ্যে দক্ষিণের খান ইউনুস শহরের দিকে অগ্রসর হচ্ছে। গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ৭৬ দিন ধরে ত্রাণ সহায়তা বন্ধ থাকায় ফিলিস্তিনিরা মারাত্মক মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জিজ্ঞেস করেছেন, এই গণহত্যা প্রতিরোধে তারা কিছু করবে কি না। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ এবং জরুরি সহায়তা প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি ফাউন্ডেশন মে মাসের শেষ নাগাদ গাজায় ত্রাণ বিতরণ শুরু করতে চাইলেও জাতিসংঘ জানিয়েছে, এই ফাউন্ডেশন নিরপেক্ষ নয় এবং তারা এর সঙ্গে কাজ করবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৫ মে বলেন, হামাসের বিরুদ্ধে আরও বিস্তৃত ও তীব্র হামলার পরিকল্পনা রয়েছে। তার নিরাপত্তা মন্ত্রিসভা পুরো গাজা দখল ও সেখানে ত্রাণ নিয়ন্ত্রণের পরিকল্পনা অনুমোদন করেছে। এদিকে এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, ট্রা¤প প্রশাসন গাজার অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে। তবে হামাসসহ সব ফিলিস্তিনি দল ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশাসন এই ধরনের ‘বাস্তুচ্যুতি’র পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনকে জিম্মি করে। এর জবাবে গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এই যুদ্ধে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষের মধ্যে অধিকাংশই ঘরছাড়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা