সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জগন্নাথপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৪:৩৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৈয়দুল ইসলাম মেঘারকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে যান। বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সৈয়দুলের বাবা ইউনুস মিয়া বলেন, আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি জড়িত ব্যক্তিদের বিচার চাই। আমি মামলা করব। এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘাত, গলায় কাটা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন