সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

হযরত শাহজালালের মাজারে ৭০৬তম ওরস শুরু

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন
হযরত শাহজালালের মাজারে ৭০৬তম ওরস শুরু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৭০৬তম ওরস মোবারক শুরু হচ্ছে আজ রোববার। দুই দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। প্রতিবছর হিজরি জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ ওরস অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। এবার শান্তিপূর্ণভাবে ওরস স¤পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত শুক্রবার মাজার মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম জানান, ভক্তদের নিরাপত্তার স্বার্থে মাজার প্রাঙ্গণে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পোশাকধারী পুলিশ, র‌্যাব সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদাপোশাকে মাজার প্রাঙ্গণে দায়িত্ব পালন করবেন। মাজারের পবিত্রতা রক্ষায় সেখানে যাতে কেউ সিজদা না দেন, শিরক-বেদাতমূলক কাজে জড়িত না হন, এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মাজার কর্তৃপক্ষ জানায়, শনিবার দিবাগত রাত থেকে শুরু হয় ওরসের পশু জবাই। আজ রোববার সকাল ৯টার পর গিলাফ চড়ানো হবে। এদিন এশার নামাজের পর থেকে রাত ৩টা পর্যন্ত ৩০ জন হাফেজ কোরআন খতম করবেন। পরে সাড়ে ৩টায় আখেরি মোনাজাত হবে। সোমবার সকালে শিরনি বিতরণ, বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ এবং রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। মাজারের খাদেম জামান চৌধুরী বলেন, আমরা আশা করছি, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস শেষ করতে পারব। আমরা কোনোবারই অশ্লীলতাকে সমর্থন করি না। সিজদার বিষয়েও আমাদের কড়া নির্দেশনা আছে। অনেকে না জেনে এসব করে ফেলে। মাজারে কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে। হযরত শাহজালাল (রহ.)-এর জন্ম ১২৭১ খ্রিস্টাব্দে, ইয়েমেনের কুনিয়া বা কানিয়া নামক স্থানে। তিনি ইসলাম প্রচারের জন্য ৩৬০ জন সফরসঙ্গী নিয়ে ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেটে আসেন। তিনি ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাঁকে দাফন করা হয়। তাঁর কবর ঘিরেই পরে গড়ে ওঠে মাজার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ