সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জামালগঞ্জে দুই শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:১০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:১০:১১ অপরাহ্ন
জামালগঞ্জে দুই শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. হামিদা খাতুন ও সহকারী শিক্ষিকা রেনুকা রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার। এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য আসাদ আল আজাদ, সাচনা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, মো. রেদোয়ানুর রহমান রিয়াদ, সাবেক অভিভাবক সদস্য আলী আক্কাস মুরাদ, মো. আক্কাস আলী ও সাবেক শিক্ষক বিদ্যুৎজ্যোতি চক্রবর্ত্তী। এসময় জামালগঞ্জ কিন্ডারগার্টেনের ক্রীড়া শিক্ষক আব্দুল বাতেনের পরিচালনায় বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষিকা মোছা. হামিদা খাতুন ও সহকারী শিক্ষিকা রেনুকা রায়। এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, জ্ঞানের আলো দানকারীদের বিদায় জানাতে হচ্ছে। তাঁরা এ বিদ্যালয়ে দীর্ঘ বছর যাবত শিক্ষকতা করেছেন, তাঁরা এই বিদ্যালয়ে আসার পর পাসের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকদের বিদায় জানাতে গিয়ে কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. হামিদা খাতুন ও সহকারী শিক্ষিকা রেনুকা রায়কে ক্রেস্ট শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার প্রদান করেন সহকারী শিক্ষকবৃন্দসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন