সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি
সংবাদ প্রকাশের জের

মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক কামাল আহত

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:১৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:১৬:০০ অপরাহ্ন
মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক কামাল আহত
স্টাফ রিপোর্টার :: সংবাদ প্রকাশের জের ধরে তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেন রাফি-এর ওপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। কামাল দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। রবিবার (১৮ মে) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাদাম পট্টিতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত সাংবাদিক কামাল বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে, সাংবাদিক কামালের ওপর হামলা ঘটনায় সাংবাদিকমহল ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। লিখত অভিযোগে উল্লেখ করা হয়েছে- সম্প্রতি সাংবাদিক কামাল সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের রোষানলে পড়েন। রবিবার সকালে যাদুকাটা নদী এলাকায় মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য রওয়ানা হলে বাদামপট্টিতে আসা মাত্রই বাদল মিয়া (৪৬), মনির মিয়া (২৬), সাব্বির মিয়া (২২), সুরত জামাল (৫০) তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে সাংবাদিক কামাল হোসেনের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা চলে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন রাফি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু