সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চেলা নদীতে ভেসে উঠলো নিখোঁজ শ্রমিকের লাশ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩০:১৯ অপরাহ্ন
চেলা নদীতে ভেসে উঠলো নিখোঁজ শ্রমিকের লাশ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা নদীতে নিখোঁজের দু’দিন পর বালু শ্রমিক রুবেল মিয়ার (২২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৪টা ২০ মিনিটে নদীর সারপিনপাড়া এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেন। পরে ছাতক নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। এর আগে, শুক্রবার (১৬ মে) ভোররাতে চেলা নদীতে বালু পরিবহনের জন্য স্টিলবডি নৌকায় কাজ করতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হন রুবেল মিয়া। তিনি সিলেটের কো¤পানিগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি এলাকার মৃত মাসুক মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে বালু উত্তোলনের সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা শ্রমিকদের মধ্যে দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কো¤পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে রুবেল নিখোঁজ ছিলেন। শনিবার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সারাদিন অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি। পরবর্তীতে রবিবার চেলা নদীতে নিহত শ্রমিকের লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ