সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সময়মতো নির্বাচন না হলে মাঠে নামবে বিএনপি : জয়নুল আবদিন ফারুক

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:০৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:০৩:৪৭ অপরাহ্ন
সময়মতো নির্বাচন না হলে মাঠে নামবে বিএনপি : জয়নুল আবদিন ফারুক
সুনামকণ্ঠ ডেস্ক :: সময়মতো জাতীয় নির্বাচন না দিলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রবিবার জাতীয় প্রেসক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই বসে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত; তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙ্গে ফেলব। তখন কেউ থামতে বললেও থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়। দেশের মানুষ আপনাকে আপন ভেবে সরকারে বসিয়েছে। জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনি এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এ দেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এ সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকারের জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়ে সফলতা অর্জন করেছি। সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার। আপনার কাছে পাওয়ার কিছুই নেই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে। খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ইউনুস) সরকারে বসানো হয়েছে। কোন দিন নির্বাচন দেবেন তা বলে দিতে অসুবিধা কোথায়। তিনি বলেন, আমার মনে হয় সরকার নির্বাচন দিতে বিলম্বিত করছে কারও কারও শক্তি সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এ দেশে চলবে না। আমরা ভেসে আসিনি। মিডিয়াতে দেখলাম দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। এখনতো হাসিনা নেই এগুলো কে পাচার করল? আমরাতো প্রতিদিনই বলি হাসিনার দোসরদের আইনের আওতায় হোক। ড. ইউনূসের উদ্দেশ্য তিনি বলেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি। বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনি এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক স¤পাদক মীর সরফত আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন