সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:১২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:১২:৫৩ অপরাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১৭ মে আয়োজিত ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ৫২ জন দরিদ্র ছানি রোগীর চোখের ছানির অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা আধুনিক প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে অপারেশন স¤পন্ন করেন। সকল রোগী অপারেশন শেষে স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। রোগী ও অভিভাবকরা উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে ডা” বাংলা ব্যাংক এবং জনতা চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডা” বাংলা ব্যাংক সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সবচেয়ে বড় অবদান ডাচ্-বাংলা ব্যাংকের এম.ডি ও সিইও, সুনামগঞ্জের কৃতী সন্তান আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং জনতা চক্ষু হাসপাতালের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স