সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:২২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:২২:১৩ অপরাহ্ন
প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ
মধ্যনগর প্রতিনিধি :: রবিবার মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত মাসিক সমন্বয়সভা শেষে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি সামগ্রী মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ আইসিটিসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, বিশেষ অতিথি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে আইসিটি সামগ্রী ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়াও মধ্যনগর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার ও মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকী তালুকদার আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে অতিথিগণ মধ্যনগর বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারকে ১টি ল্যাপটপ, চামরদানী ইউনিয়নে বলরামপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার ও মধ্যনগর ইউনিয়নে মধ্যনগর সপ্রাবি’র প্রধান শিক্ষিকা সাকী তালুকদারকে ১টি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করে আইসিটিসামগ্রী বিতরণ উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প