সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

যারা ঘুষ খায়, তারা অমানুষ : দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:০৩:১৫ পূর্বাহ্ন
যারা ঘুষ খায়, তারা অমানুষ : দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ
তানভীর আহমেদ::
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেছেন, দুর্নীতি শুধুমাত্র একটি ব্যাধি না, দুর্নীতি হচ্ছে শোষণের হাতিয়ার। এই হাতিয়ারের শিকার হচ্ছে সাধারণ মানুষ।
সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানির আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন অন্য যেকোনো কমিশনের চেয়ে ভিন্ন। দেশের প্রতি এবং মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। কমিশনার হিসেবে যদি কোনো শিথিলতা বা অনৈতিক কোনো কার্যক্রমে জড়িয়ে পড়ি, তাহলে সেটি হবে জুলাই বিপ্লবের অংশগ্রহণ করা ছেলে-মেয়েদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এটি কখনোই দেশবাসী গ্রহণ করবে না।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে কমিশনের দৃঢ় প্রত্যয় আছে। প্রয়োজন দেশবাসীর সহযোগিতা। দেশবাসীর সহযোগিতা ছাড়া এই কমিশন সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা চাই- এ দেশ দুর্নীতিমুক্ত হোক। তিনি বলেন, দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে অকার্যকর করা হয়েছে। দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, আমরা সবাই বলি যে দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া হবে। আমার প্রশ্ন হলো অন্য দেশ কেন বলে না যে তাদের দেশ বাংলাদেশ হবে। এই একটা কথা না বলার একটা মাত্র কারণ হলো দুর্নীতি। বাংলাদেশে গত ২৫ বছরে যে দুর্নীতি হয়েছে, তা না হলে পুরো বাংলাদেশকে ৫ মিলিমিটার সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেতো। কষ্ট করে ১০ লাখ টাকা জমা রাখলে যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে গ্রাহককে এক লাখ টাকা ফেরত দেওয়ার আইন করা হয়েছে। এ ধরনের আইন করে শোষণের একটি সিস্টেম তৈরি করা হয়েছে। তিনি কাউকে ঘুষ না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, যারা ঘুষ খায়, তারা অমানুষ। সে তার নিজের পরিবার, আত্মীয়-স্বজনকে অসম্মান করছে। ঘুষ দেবেন না, চিৎকার করুন, প্রতিবাদ করুন। ভিডিও করে রাখবেন, আমাদেরকে দিবেন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। এক সময় দুদকের আর দরকার হবে না।
তিনি আরও বলেন, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এখানে জেলা প্রশাসক রয়েছেন, ১৮ মে ২০২৬ আমি আপনাদেরকে কল দিবো আপনারা সেদিন ঘোষণা দিবেন সুনামগঞ্জ দেশের প্রথম ঘুষ মুক্ত জেলা। একই সাথে রাস্তাঘাটে সবজায়গায় সাইনবোর্ড দেখতে চাই, সেখানে লেখা থাকবে ‘আপনারা ঘুষমুক্ত জেলা সুনামগঞ্জে প্রবেশ করছেন’।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও দুদকের উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্তের সঞ্চালনায় গণশুনানির আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত গণশুনানিতে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি