সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আহত সামছু মিয়া (২৫) উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি আত্মগোপনে আছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির রাজাপাড়া বিওপির অধীন চিনাকান্দি এলাকায় চারজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের পণ্য আনতে যান। সীমান্তের ওপারে ভারতে কারফিউ চলছে। তখন বিএসএফের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কথা কাটাকাটি হয়। তাদের ছত্রভঙ্গ করতে বিএসএফের সদস্যরা গুলি করেন। এতে সামছু মিয়া আহত হন। এ সময় তার বাঁ হাতের কাঁধে আঘাত লাগে। সকালে সামছু মিয়া বাংলাদেশে পালিয়ে আসেন। পরে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে আত্মগোপন করেন। বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ