সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

জাতীয় নির্বাচন ব্যতীত দেশে কোনো নির্বাচনই বিএনপি মেনে নিবে না : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৯:০৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৯:০৪:৪০ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচন ব্যতীত দেশে কোনো নির্বাচনই বিএনপি মেনে নিবে না : কয়ছর  এম আহমদ
স্টাফ রিপোর্টার :: জাতীয় নির্বাচন ব্যতীত দেশে কোনো নির্বাচনই বিএনপি মেনে নিবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলায় মিরপুর ও পাটলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ-সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসম কয়ছর আহমেদ আরও বলেন, বিএনপি গত ১৭ বছর দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। দেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। তাঁরা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন ব্যতীত স্থানীয় সরকারের কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পাবে না। সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছে। দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের কারণেই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এজন্যই আমরা আজকে সবাই মিলে একত্রিত হয়ে কথা বলতে পারছি। আগামীদিনেও সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, বিএনপি নেতা আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপি নেতা আব্দুস সাত্তার, পৌর বিএনপি নেতা আব্দুল মুকিত প্রমুখ। পরে মিরপুর বাজারে বিপণি বিতান ও দোকানপাটে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদ। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা