সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

মোহনপুরে দুই দফা হামলায় আহত ১০ বাড়িঘর ভাঙচুর, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৯:১৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৯:১৪:১৬ পূর্বাহ্ন
মোহনপুরে দুই দফা হামলায় আহত ১০  বাড়িঘর ভাঙচুর, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাণীপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুই দফা হামলা, বাড়ি-ঘর ভাঙচুর, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত রবি ও সোমবার এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন বাণীপুর গ্রামের বাসিন্দা মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. নূর উদ্দিন। অভিযোগ থেকে জানাযায়, বাণীপুর গ্রামের একই পাড়ায় পাশাপাশি বাড়িতে রাতের বেলায় কে বা কারা ইট পাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে রবিবার রাত অনুমান সাড়ে ১০ টায় বিবাদী রাসেল মিয়া গং কথা কাটাকাটি শুরু করে। এরপর তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাৎক্ষণিক হামলা চালায় সাহেদা বেগমের বাড়িতে। এতে ৬ জন আহত হন। পরদিন সোমবার অনুমান বেলা ১১টায় একইভাবে শাহাবুদ্দীনের বাড়িতে হামলা চালায় রাসেল মিয়া গং। এ সময় আরও ৪ জন আহত হন। উভয় ঘটনায় মোট ১০জন আহত হয়েছেন। তারা হলেন সাহেদা বেগম (৩৫), করিমুন নেছা (৭০), শামিমা আক্তার (১৩), জেবেদা বেগম (৫০), সাইদা বেগম (১৯), শাহাব উদ্দিন (৬৫), রুমি বেগম, আব্দুল হক (৩৫), হেলাল মিয়া (৩২)। এছাড়া বাণীপুর গ্রামের বাসিন্দা নূর উদ্দিনের ছেলে কামরুল (২৩) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় সাহেদা বেগমের বসতঘর, শাহাবুদ্দীনের বসতঘর, শফিকুন নুরের বসতঘর, নিজাম উদ্দিনের বসতঘর, শিমুল মিয়ার বসতঘর এবং আব্দুল হকের দোকানঘর ভাঙচুর করা হয়। এই হামলার ঘটনায় ৫টি বসতঘর, ২টি পানির ডিপ কল ও ২টি পল্লী বিদ্যুতের মিটার ভাংচুর করা হয়। দোকানে হামলা করে একটি স্মার্ট টিভি, একটি ফ্রিজ, মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে হামলাকারীরা। হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল হক বলেন, আমার দোকানে হামলা করে একটি স্মার্ট টিভি ৩২ ইঞ্চি, একটি ফ্রিজ, মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে সন্ত্রাসীরা। স্থানীয় বাসিন্দা সাহেদা বেগম বলেন, আমার বসতঘরে হামলা করে ব্যাপক ক্ষতি করেছে এবং আমাকে বেধড়ক মারপিট করে আব্দুন নুর ও রাসেল মিয়া গং। আমি ন্যায় বিচার চাই। অভিযুক্ত ব্যক্তি বানীপুর গ্রামের মৃত মাফিজ আলীর ছেলে আব্দুন নুর উত্তেজিত স্বরে বলেন, ঘর-বাড়িতে হামলা করেছি তো কি হয়েছে। এখন এসব দেখতে এসেছেন। এলাকায় আমাদের উপর কোনো মাতব্বর নেই। সুনামগঞ্জ সদর মডেল থানার এস. আই আল আমিন বলেন, বাণীপুর গ্রামের মারামারি ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিনে তদন্তে যাবো। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী