সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

জগন্নাথপুরে বিএনপি’র মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১০:৫৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১০:৫৭:৫০ পূর্বাহ্ন
জগন্নাথপুরে বিএনপি’র মতবিনিময় সভা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন বঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও বিএনপি নেতা এমএ কয়েসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাদির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, মেজর (অব.) সৈয়দ আশফাক শামীম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এটিএম হেলাল, বিএনপি নেতা গোলজার আহমদ, শান্তিগঞ্জ বিএনপি নেতা সাবিদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ আহমদ, জাসাস আহবায়ক নাজমুল হোসেন। বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপি নেতা আলফুজ্জামান বকুল, আবদুল ওয়াহাব, মতিউর রহমান, যুবদল নেতা সামিনুর রহমান, আব্বাস মিয়া, তাজুল ইসলাম জিম্মাদার, সুনামগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ কাহার এর পক্ষে সুহেল আহমদ প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা রুহেল আহমদ রাজা। সভায় জেলা বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা জাবেদ আলম আলম কোরেশী, নেছাবর খান, লেবু মিয়া, আফরোজ আলী, শাহিন মিয়া সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জগন্নাথপুরে বিএনপিতে বিবদমান গ্রুপিংয়ের কারণে কমিটি গঠনকালে কিভাবে একাংশের নেতাকর্মীদের বঞ্চিত করা হয়, তা অতিথি নেতৃবৃন্দের কাছে স্থানীয় নেতাকর্মীরা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ