সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

কৃষকের জমি কেটে সড়ক নির্মাণ ফায়দা লুটছেন আওয়ামী লীগ নেতা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:২১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:৩২:৩১ পূর্বাহ্ন
কৃষকের জমি কেটে সড়ক নির্মাণ ফায়দা লুটছেন আওয়ামী লীগ নেতা
স্টাফ রিপোর্টার ::
হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর-মহেশখলা থেকে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজার পর্যন্ত সড়ক নির্মাণ ও পুনঃনির্মাণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলার অংশে শিমুল বাগান থেকে ট্যাকেরঘাটের রাজাইগাঁও পর্যন্ত ২ কিলোমিটার সড়ক নির্মাণে স্থানীয় কৃষকদের মালিকানা জমির মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
নিয়ম অনুযায়ী কৃষকরা মাটির মূল্য পাওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে ক্ষমতা প্রয়োগ করে মাটি সরবরাহ করে ফায়দা লুটের নেয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এদিকে মালিকানা জমিতে থেকে মাটি কেটে নিয়ে যাওয়ায় ক্ষতিপূরণ চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের আবেদন জানিয়েছেন একাধিক ক্ষতিগ্রস্ত কৃষক। এলজিইডি সূত্র জানায়, প্রায় সাড়ে ৮৯ কোটি টাকা ব্যয়ে মাহারাম নদীর উপর সেতু ও রাজাইগাঁও পর্যন্ত সড়কের কাজ করছে ঢাকার এমএস হামিম ইন্টারন্যাশানাল এন্ড মো. রাশেদুজ্জামান পিটার নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
২০২৩-২০২৪ অর্থ বছরে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালের মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পে সড়ক নির্মাণ কাজের মাটি ফেলার কাজ সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। নবনির্মিত এই সড়কটি নির্মাণ করতে ভেকুর সাহায্যে সড়কের দুইপাশ থেকে ১৫-২৫ ফুট চওড়া কৃষি জমির মাটি কেটে নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। যার বেশিরভাগই ব্যক্তিমালিকানাধীন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিয়ম অনুযায়ী ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনায় সড়কের মাটি সংগ্রহ করা কথা থাকলেও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নোয়াজ আলীসহ তাঁর অনুসারীদের যোগসাজশে জোরপূর্বক কৃষকদের জমি কেটে নেন সংশ্লিষ্টরা। এতে মাটি সংগ্রহ করে দেয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের টাকা বাগিয়ে নেন স্থানীয় এই নেতা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সড়কটিতে মাহারাম গ্রামের অন্তত ৩০ কৃষকের মালিকানাধীন জমির সামন ও বাড়ির আঙিনার মাটি কেটে নেয়া হয়েছে। কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই জোরপূর্বক জমির মাটি কেটে নেয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্ন আয়ের এই কৃষক পরিবারগুলো। সড়ক নির্মাণে আনন্দিত হলেও জমির মাটি কেটে নেয়ায় বিষাদ নেমে এসেছে এই পরিবারগুলোর মাঝে।
মাহারাম গ্রামের বাসিন্দা মো. নাছির উদ্দিন বলেন, আমি গরিব মানুষ। এই জমির উপর আমার পরিবারের আশা-ভরসা। সড়ক নির্মাণ হোক আমরা চাই। কিন্তু আমার মতো গরিব মানুষের পেটে লাথি মেরে সড়ক হলে আমার পরিবারের উপায় কি হবে। সড়ক নির্মাণ করতে আমার ৫-৭ কেয়ার জমির মাটি কেটে নিয়ে গেছে। এই জমিগুলো ডোবায় পরিণত হয়েছে। এই জমি কোনো কাজে আসবে না। আমি ক্ষতিপূরণ চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহীসহ বিভিন্ন দপ্তরের আবেদন করেছি কিন্তু কোথাও কোনো আশ্রয় পাইনি।

স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, আমার সামন জোরপূর্বক কেটে নেয়া হয়েছে। আমি বাধা দিলেও প্রভাবশালী নোয়াজ আলী ও ঠিকাদারের লোকেরা মামলা হামলার ভয় দেখায়। নোয়াজ আলী মাটি কন্টাক্ট নিয়েছে। সে আমার মতো অনেক গরীব কৃষককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধানি জমির মাটি কেটে নিয়েছে। আমিসহ অনেকেই অভিযোগ করেছি কিন্তু কোনা প্রতিকার পাইনি।

এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান হামিম ইন্টারন্যাশনাল এন্ড রাশেদুজ্জামার পিটার এর প্রতিনিধি মো. সজিব হোসেন বলেন, নোয়াজ আলী আমাদেরকে সড়কে মাটি দিতে সহযোগিতা করেছেন। তবে তিনি কোনো আর্থিক সুবিধা নিয়েছেন কিনা তা ঠিকাদার বলতে পারবেন।

এদিকে নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা নোয়াজ আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। সড়কে মাটি দেয়ার ক্ষেত্রে আমি ঠিকাদারকে সহযোগিতা করেছি মাত্র।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এলজিইডি’র সড়ক নির্মাণ কাজে জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণের কোনো বিধান নেই। প্রকল্পে মাটি ধরা রয়েছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান কোথায় থেকে মাটি সরবরাহ করবে সেটি আমাদের দেখার বিষয় নয়।

কৃষকদের জমি কেটে নেয়ার বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কৃষকরা অভিযোগ করে থাকলে তা এখনো আমার কাছে আসেনি। অভিযোগটি খোঁজ নিয়ে দেখা হবে। তবে কৃষকের জমি কেটে নেয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ