সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ রাজপথে নামবে : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:২৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৯:২৩:১১ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ রাজপথে নামবে : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে শান্তিগঞ্জ-জগন্নাথপুরে সমান উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। তিনি বলেন, উন্নয়ন যেহেতু পাল্লায় মেপে বণ্টন করা সম্ভব নয়, তাই উনিশ-বিশ হতে পারে। যদি উনিশ-বিশ হয়েও যায় তবে বেশি উন্নয়ন শান্তিগঞ্জেই হবে। বুধবার সন্ধ্যায় শান্তিগঞ্জে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান বক্তার বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এসময় কয়ছর এম আহমদ আরো বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী রক্ত দিয়েছে, গুম হয়েছে, মামলা-হামলার শিকার হয়েছে। মানুষ যে অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। নির্বাচন নিয়ে টালবাহানা করলে বিএনপি মেনে নেবে না। প্রয়োজনে বিএনপিসহ এদেশের মানুষ আবারও রাজপথে নামবে। তখন অন্তর্বর্তীকালীন সরকারও রেহাই পাবে না। তিনি আরো বলেন, ভোট হচ্ছে এদেশের উৎসবের মত। দেশের মানুষের মত ২ কোটি প্রবাসী এই ভোট উৎসবে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই প্রবাসী নেতা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। ৩১ দফা কর্মসূচিকে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাংলাদেশের আগামীর রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র। ৩১ দফা শুধু বিএনপির নয় সারা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মইন মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ৩১ দফা কর্মসূচির বুকলেট বিতরণ করেন কয়ছর এম আহমদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন