সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
মতবিনিময় সভা

শিক্ষা ব্যবস্থা দ্রুত জাতীয়করণের দাবি

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:২৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৯:২৫:৪০ পূর্বাহ্ন
শিক্ষা ব্যবস্থা দ্রুত জাতীয়করণের দাবি
স্টাফ রিপোর্টার :: শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচিতে সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ অঞ্চলের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিঞা। সভায় সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক কে.এম শামসুল আলম রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল ছত্তার, শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ স¤পাদক দিলোয়ার হোসেন, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, জামালগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ স¤পাদক আক্তার হোসেন, সাতগাও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান, সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক স¤পাদক শাহজালাল সুমন প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান। আলোচনা সভায় বক্তারা শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তাঁরা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি প্রতিষ্ঠানের তুলনায় অপর্যাপ্ত ভাতা ও সুবিধার কারণে যে আর্থিক কষ্টের সম্মুখীন হচ্ছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। শিক্ষা ব্যবস্থা দ্রুত জাতীয়করণের দাবিও জানান তাঁরা। একইসাথে দেশের সকল শিক্ষকের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পরে সভায় উপস্থিত সকলে ঢাকায় চলমান আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলার কারণে নিন্দা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহ¯পতিবার সুনামগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের জন্য কর্মবিরতি পালন করা হবে জানান তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স