সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

রাধানগরে নদী গিলছে ঘর-বাড়ি

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:৪৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:৩৪:০৭ পূর্বাহ্ন
রাধানগরে নদী গিলছে ঘর-বাড়ি
জিয়াউর রহমান ::
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে ‘মরা নদী’তে একাধিক ঘরবাড়ি ধসে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে কুড়েঘরে মানবেতর জীবনযাপন করছেন।
প্রত্যক্ষদর্শী মো. জুলফিকার আলী জানান, আমাদের এলাকায় এমন বিপর্যয় আগে কখনও দেখিনি। নিমিষেই ঘরবাড়ি নদীতে ভেঙে পড়ে। বৈশাখ মাসের ধান গোলায় তুলেছি, এখন সেগুলোও নিরাপদ নয়। অনেকে তাড়াহুড়ো করে ধান সরিয়ে মোটা ও চিকন সব ধান মিশিয়ে ফেলেছেন। আরেক বাসিন্দা মানিক মিয়া বলেন, বৃষ্টির সাথে সাথে নদীর পানি বেড়ে আমাদের ঘরবাড়ি ভেঙে যায়। আমরা প্রশাসনের সহযোগিতা চাই। পানি আরও বাড়লে পুরো গ্রাম হুমকিতে পড়বে। এখনই নদীর পাড়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। গ্রীস প্রবাসী আলী হোসেন বলেন, চোখের সামনে এমন বিপর্যয় দেখবো ভাবিনি। আমার পাকা ঘর, পানির ট্যাংকি, সাম্বারসেবল টিউবওয়েল - সবকিছু শেষ হয়ে গেছে।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জনি জানান, আমি বিষয়টি জেলাপর্যায়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ক্ষয়ক্ষতির ছবিসহ ভিডিও ফুটেজ দেওয়া হলে দ্রুত ব্যবস্থা নিতে সুবিধা হবে। আমরা নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা