সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জামালগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন
জামালগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” - এই স্লোগানকে সামনে রেখে জামালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বুধবার (২১ মে) জামালগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করে জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পিএফজি ও ওয়াইপিএজির (ইয়ুথ পিস অ্যাকশন গ্রুপ) সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কামরুল ইসলাম সবুজ এবং সঞ্চালনায় ছিলেন পিএফজি সদস্য আল-আমিন। সমাবেশে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট-এর এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয় কমিটির সদস্য ও জামালগঞ্জ পিএফজির অ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দী। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ পিএফজির সমন্বয়কারী ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য আলী আক্কাছ মুরাদ। বক্তব্য দেন পিএফজি সদস্য আলেয়া বেগম, মিনারা আক্তার, ওয়েভ গ্রুপের তানিয়া আক্তার আখি, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর সদস্য জাহাঙ্গীর আলম, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, শরীফ আহমদ, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও আনোয়ার হোসেন ইয়াছিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন