সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
দিরাইয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা : ড. এনামুল হক চৌধুরী

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১০:০০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:০০:৪০ পূর্বাহ্ন
শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা : ড. এনামুল হক চৌধুরী
দিরাই প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের উন্নয়নের প্রকৃত রূপকার। তিনি ছিলেন সততা, দেশপ্রেম ও আধুনিকতার প্রতীক। তরুণ প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরতে হবে। বুধবার (২১ মে) বিকেল ৪টায় দিরাই স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দিরাইয়ের কৃতী সন্তান এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল যে টুর্নামেন্টের আয়োজন করেছেন, তা প্রশংসনীয় উদ্যোগ। যুব সমাজের জন্য এ ধরণের আয়োজন খুবই জরুরি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও টুর্নামেন্ট আয়োজক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) লিপন হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, সোয়েব হাসান, বাবুল সরদার, মঞ্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি এহিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। আয়োজক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, ৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। এই ভাটি অঞ্চলের যুব সমাজের জন্য সুস্থ রাজনীতি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এই টুর্নামেন্টের আয়োজন। দিরাইবাসীর সহযোগিতা পেয়ে আমি অনুপ্রাণিত। শাল্লায়ও একইভাবে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি মাঠে উপস্থিত সকল অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ