সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

কালীবাড়ি মন্দিরের দান বাক্সের টাকা চুরি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:০৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:০৭:৫৭ পূর্বাহ্ন
কালীবাড়ি মন্দিরের দান বাক্সের টাকা চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরের তালা ভেঙে দানবক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত অনুমান ৩টায় এই ঘটনা ঘটে। এতে মন্দিরের দানবক্সে কয়েক মাসের জমানো টাকা নিয়ে যায় চোরেরা। মন্দিরের পুরোহিত আশু রঞ্জন গোস্বামী জানান, শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরের বাউন্ডারির ভেতরে আমার বাসা। আমি মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করি। শনিবার দিবাগত রাত খুব বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎও ছিল না। রাত অনুমান ৩ টায় তালা ভাঙার শব্দ শুনে ঘর থেকে বের হতে চেষ্টা করি আমি। কিন্তু আমার বসতঘরের দরজায় রশি দিয়ে বেঁধে রেখেছিল চোর। প্রথমে দরজা বেঁধে রাখার বিষয়টি বুঝতে পারিনি। টর্চ লাইটের আলোয় দরজার ফাঁক দিয়ে দেখে অনুমান করি তালাবদ্ধ করার দুটি রিংয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাই দরজা খোলা সম্ভব হচ্ছিল না। পরে দা দিয়ে রশি কেটে দরজা খুলে বের হই। বের হয়ে মন্দিরে গিয়ে দেখি কয়েকটি দরজার তালা ভাঙা এবং দানবক্স ছুঁড়ে বাইরে ফেলা হয়েছে। চোরেরা দানবক্সের জমানো সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পরে আশপাশের মানুষকে চুরির বিষয়টি জানানো হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ জানান, চুরির ঘটনায় অভিযোগ হলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী