সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

দিরাইয়ে নারী শান্তি সহায়ক দলের সভা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪০:১৩ অপরাহ্ন
দিরাইয়ে নারী শান্তি সহায়ক দলের সভা
দিরাই প্রতিনিধি :: সংঘাত নয় শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে “নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধ” এর উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠা ও নারীবান্ধব পরিবেশ গঠনে নারী শান্তি সহায়ক দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে দিরাই আদর্শ শিক্ষা নিকেতনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল ও দিরাই পিএফজির সদস্য সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও ইয়ুথ এম্বাসেডর গ্রুপের সহ সমন্বয়কারী লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই পিএফজির সদস্য সৈদুর রহমান তালকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় গ্রুপ গঠনের লক্ষ্য উদ্দেশ্য, গঠন কাঠামো নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন পিএফজি সদস্য মজিদা খাতুন, লিলি বেগম, হাফসা বেগম, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের নাজিয়া সরদার, সুবর্ণা আক্তার ইমা, বাবলী, তাড়ল ইউপি সদস্য রুপিয়া, আদর্শ শিশু শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সদস্য শাম্মী আক্তার, উদ্যোক্তা অপি রানী সরকার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সুলতানা রাজিয়াকে সমন্বয়কারী, হাফসা বেগমকে যুগ্ম সমন্বয়কারী ও লিপিকা বিশ্বাসকে সদস্য সচিব করে দিরাই নারী শান্তি সহায়ক দলের কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু