সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

কীটনাশকে সর্বনাশ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন
কীটনাশকে সর্বনাশ
কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আমাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা এবং গ্রামীণ জীবনের স্থিতিশীলতা এই খাতের উপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অধিক ফলনের আশায় যে হারে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেড়েছে, তাতে কৃষির ভবিষ্যৎ এখন হুমকির মুখে। বিশেষ করে হাওরাঞ্চলে এই প্রবণতা মারাত্মকভাবে প্রকৃতি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। হাওরাঞ্চলের কৃষিজমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে হাওরের জলজ জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে। মৎস্যসম্পদ মারাত্মকভাবে কমে গেছে। শামুক, ঝিনুক, ব্যাঙ, কাঁকড়াসহ বহু গুরুত্বপূর্ণ প্রজাতি বিলুপ্তির পথে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পরাগ সংগ্রহকারী মৌমাছি এবং অন্যান্য উপকারী পোকামাকড়ও এই রাসায়নিকের প্রভাবে ধ্বংস হচ্ছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ফসলের উৎপাদন ও কৃষির স্থায়িত্বের ওপর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জমিতে ব্যবহৃত অধিকাংশ কীটনাশক বৃষ্টির পানির মাধ্যমে সরাসরি নদী-নালায় পৌঁছায় এবং আমাদের পানির উৎসকে বিষাক্ত করে তোলে। সেই সঙ্গে এগুলো মাটির উর্বরতা নষ্ট করে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং খাদ্য চক্রে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যেও ভয়াবহ প্রভাব ফেলে। ক্যান্সার, ¯œায়ু বিকলতা, শিশুদের জন্মগত ত্রুটি - এসবই অনিয়ন্ত্রিত কীটনাশকের ভয়াবহ পরিণতি। এই সংকট থেকে উত্তরণের পথ অবশ্যই রয়েছে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও টেকসই চাষাবাদ পদ্ধতি- যেমন: জৈব কৃষি, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বায়োকন্ট্রোল, কম্পোস্ট সার ও প্রাকৃতিক কীটনাশকের ব্যবহার আরও উৎসাহিত করতে হবে। কৃষকদের হাতে এসব পদ্ধতির বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পৌঁছে দিতে হবে, যাতে তারা বিকল্প পদ্ধতিতে লাভজনক চাষাবাদ করতে পারেন। এখানে সরকারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী নীতিমালা প্রণয়ন, কীটনাশকের আমদানি ও বিক্রয়ে নিয়ন্ত্রণ, ক্ষতিকর পণ্যের তালিকা তৈরি ও নিষিদ্ধকরণ এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সক্রিয়তা এই সমস্যা মোকাবিলায় সহায়ক হবে। পাশাপাশি গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। সবশেষে বলতেই হয়, এখনই যদি আমরা সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি বিষাক্ত, বিপন্ন পরিবেশের দিকে ঠেলে দেব। হাওরাঞ্চলসহ বাংলার প্রতিটি প্রান্তে পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একসাথে সরকার, কৃষক, গবেষক ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই রক্ষা পাবে আমাদের কৃষি, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন