সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ প্রস্তুত : অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ প্রস্তুত : অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টার ::
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্থানীয় গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং টাঙ্গুয়ার হাওরে নিরাপদ ও সুশৃঙ্খল পর্যটন নিশ্চিত করতে টুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (২২ মে) তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ ও সিলেট জোনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এই এলাকায় ভিড় করেন। এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাওরে নিয়মিত টহল জোরদার করা, জরুরি সেবা চালু রাখা, তথ্যকেন্দ্র স্থাপনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, টুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন টুরিস্ট পুলিশের সুনামগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আব্দুল কাদের, জনপ্রতিনিধি, স্থানীয় পর্যটন ব্যবসায়ী, গাইড, নৌযান মালিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, জীববৈচিত্র্যের দিক থেকেও অনন্য। বর্ষা মৌসুমে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়। টেকসই পর্যটনের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। সভা শেষে বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে টেকসই পর্যটন ব্যবস্থাপনায় একাধিক সুপারিশ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে- একটি সমন্বয় কমিটি গঠন, নৌযানগুলোর নাম্বারিং ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং, হাওরে প্লাস্টিক ও বর্জ্য অপসারণ, পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা এবং স্থানীয়দের প্রশিক্ষণের ব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী