সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বিএনপি রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩৫:১১ পূর্বাহ্ন
বিএনপি রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে : নাসীরুদ্দীন পাটওয়ারী
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি আজ জনগণবিরোধী এক পরিণতির পথে হাঁটছে। রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, জুলাই ঘোষণাপত্রসহ জনগণের পক্ষের যে কোনো উদ্যোগে বিএনপি বাধা দিয়েছে কিংবা নীরব থেকেছে। তারা ক্রমাগত পুরোনো বন্দোবস্ত ও শাসকগোষ্ঠীর স্বার্থরক্ষায় ব্যস্ত। বুধবার (২১ মে) দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তিনি লেখেন, সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তাদের অবস্থান ছিল নিশ্চুপ। জনগণের পক্ষের কোনো আন্দোলনে কখনো বিএনপিকে পাওয়া যায়নি; তারা রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে। নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবি ঘিরে বিএনপির আচরণ আবারও প্রমাণ করে, এই দল কেবল নিজেদের এজেন্ডা নিয়ে ভাবে। আজ বিএনপি হয়ে উঠেছে কিছু বুড়ো রাজনীতিকের ক্ষমতাচর্চার এক গোঁড়া প্ল্যাটফর্ম, যেখানে ইশরাকের মতো তরুণ নেতাদেরও একটি মেয়র পদের জন্য রাস্তায় বসে থাকতে হয়। তিনি লেখেন, ১৬ বছর ধরে বিএনপির ভুল নেতৃত্ব এবং কৌশলগত ব্যর্থতায় জনগণ ও দলের ভেতরের বাংলাদেশপন্থি কর্মীরা ফ্যাসিস্ট দমননীতির শিকার হয়েছে। আজকের এই জুলাই অভ্যুত্থানও বিএনপি দেখে শুধু একটি ক্ষমতার পালাবদল হিসেবে - তাদের কাছে এটি কোনো জাতীয় রূপান্তরের আন্দোলন নয়। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকার মানুষকে অবৈধ নির্বাচনের বৈধতা দিতে জিম্মি করে বিএনপি এখন একটি সামান্য মেয়র পদ নিয়েও নাটক করছে। তারা জনগণের আকাক্সক্ষাকে পদদলিত করে আরেকটি এক-এগারোর পথে হাঁটতে চায়। লক্ষ্য একটাই- পুরোনো বন্দোবস্তে ফিরে গিয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতার স্বাদ নেওয়া। এনসিপির এই নেতা লেখেন, জুলাই প্রস্তুতি নিচ্ছে। রাজপথে আবারও দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ