সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার পরিবার বলছে হত্যা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:০০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:০০:২০ অপরাহ্ন
কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার পরিবার বলছে হত্যা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মোদাহরপুর গ্রামের আপন মামার বাড়ির বসতঘরের বারান্দা থেকে ভাগনে মিজানুর রহমান (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে উদ্ধার করেছে পুলিশ। মিজানুর মোদাহরপুর গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। সে উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এলাকাবাসী ও মিজানুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর গ্রামের মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের মেয়ে (১৭) সঙ্গে দীর্ঘদিনের প্রেমের স¤পর্ক চলে আসছিল। তবে বিষয়টি মেয়ের পরিবার মেনে নিচ্ছিল না। এ নিয়ে গ্রামে সালিশ বৈঠকও হয়েছে। শুক্রবার আনুমানিক ভোর রাত রাত ৪টার দিকে মিজানুর রহমান তাঁর আপন বোন জামাই নবীনুরের (৩৫) সাথে কথা বলে বাড়ির পাশে বৈঠকঘরে ঘুমাতে যান। শুক্রবার সকাল ছয়টার টার দিকে মিজানুরের মামার বসতঘরের বারান্দায় বাঁশের বর্গার সঙ্গে শাড়ি কাপড় পেঁচিয়ে তাঁর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান কলেজ ছাত্রের ফুফু ঝুমঝুমা (৩০)। ফুফু ঝুমঝুমা পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন ছুটে গিয়ে মিজানুরের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকাকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে লাশটি উদ্ধার করেন। ঘটনার পর থেকে মিজানুরের মামা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। মিজানুরের বড় ভাই অপু (২৫) বলেন, আমার ছোট ভাই আত্মহত্যা করেনি। তারে মেরে বারান্দায় ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এ ঘটনায় থানায় মামলা করব। আমার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য কে কে দায়ী তা ছোট ভাই ডায়েরিতে লিখে গেছে। ডায়েরিটি ও মিজানুরের মোবাইলটি পুলিশ নিয়ে গেছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, কলেজ ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯