সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
মানববন্ধন

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবি

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১১:১৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৮:৫০:২৪ পূর্বাহ্ন
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবি
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জের সাথে জেলা সদরের সংযোগ সড়কের (জামালগঞ্জ-সুনামগঞ্জ) বেহাল দশা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অবহেলার গাফলতির প্রতিবাদে সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে নোয়াগাঁও বাজারের মাহমুদ আলী ম্যানশনের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে ভীমখালী ইউনিয়নের যুব সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। সাইদিল মুরসালিনের পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শাহিনুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রশীদ আহমদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নোওয়াগাঁও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম আহমদ জায়গীরদার, ভীমখালী ইউনিয়ন জামায়াতের আমির সাইফ উজ্জ্বল, আবাবীল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আলমগীর, গীতিকার ইমরুল কয়েস, জুবায়ের আহমদ, রেজা, জমির হোসেন, আখলাখুল আম্বিয়া শিরিন ও ফয়জুন্নুর।
এ সময় উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়নসহ উপজেলার যুবসমাজ ও সচেতন নাগরিক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালের বন্যার পর থেকে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত, খানাখন্দে জলাবদ্ধতা তৈরি হলেও কোন ধরনের সংস্কার হয়নি। এতে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, অসুস্থ রোগী, নারী, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলগামী শিশু ও রোগীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। সম্প্রতি রাস্তায় পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর জানালেও রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। নারীরা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তায় পণ্য পরিবহন করতে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা আরও বলেন, সড়কটি দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। কর্মসূচি শেষে তারা সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদানেরও ঘোষণা দেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডির কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, বিগত ১৪ বছর যাবত এই রাস্তায় কোন কাজ হয়নি। আমি এখানে আসার পর পিডি স্যারের সাথে কথা বলেছি এবং কাগজপত্র প্রেরণ করেছি। বিভাগীয় তত্ত্বাবধায়ক স্যারের সাথেও কথা হয়েছে। আশা করছি আগামী জুলাই মাসে হিলিপ প্রকল্পের বরাদ্দ পাব। বরাদ্দ পাওয়া সাথে সাথে টেন্ডার হবে এবং রাস্তার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এটি জামালগঞ্জের উপজেলা প্রশাসনসহ তিনটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের সরাসরি যোগাযোগের একমাত্র রাস্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক