সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসএফের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১১:৩১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১১:৩১:১৯ অপরাহ্ন
সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসএফের
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আরও ২১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। শনিবার (২৪ মে) সকাল ৬টার দিকে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হেফাজতে নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পুশইনের বিষয়টি বিজিবির পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে তাদের এখনও থানা হেফাজতে দেওয়া হয়নি। এর আগে গত ১৪ মে কানাইঘাটের ডোনা সীমান্তবর্তী এলাকা দিয়ে আরও ১৬ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ। আটকরা বিজিবিকে জানিয়েছে, তারা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতের পুলিশ আটক করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর কাছে স্থানান্তর করে। পরে বিএসএফ তাদের লোভাছড়া সীমান্ত দিয়ে পুশইন করে। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সকালে কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করেছে বিজিবি। যাদের পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স