সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
উড়াল সড়ক প্রকল্প

দুই সেতু নির্মাণে মহালের বালু ফ্রি ব্যবহার করছে ঠিকাদার!

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১১:৪৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১১:৫০:০৪ অপরাহ্ন
দুই সেতু নির্মাণে মহালের বালু ফ্রি ব্যবহার করছে ঠিকাদার!
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের উড়াল সড়ক প্রকল্পের সঙ্গে যুক্ত সীমান্ত এলাকার বালু মহালের উপর দিয়ে বাস্তবায়িত একটি সংযোগ সেতুতে ওই মহালের বালু ব্যবহার করছে ঠিকাদাররা।
এতে বেঁচে যাচ্ছে তাদের মোটা অংকের টাকা। অন্যদিকে গচ্চা যাচ্ছে সরকারের বিপুল রাজস্ব।

সরেজমিন দেখা গেছে, সেতুর আশপাশের মাহারাম বালু মহাল থেকেই বালু তুলে সেতুর কাজে ব্যবহার করছে ঠিকাদারের লোকজন।

সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে এমএস হামিম ইন্টারন্যাশনাল ও মো. রাশেদুজ্জামান পিটার নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান শুকিয়ে যাওয়া মাহরাম নদী (বালু মহাল)-এ হাওর এলাকায় উড়াল সড়ক প্রকল্পে যুক্ত এই সেতু ও সংযোগ সড়ক নির্মাণের কাজ পায়। ৮৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মাহারাম নদীতে ৫০০ মিটার দীর্ঘ সেতু এবং পার্শ্ববর্তী মানিগাঁও বিদ্যালয়ের সামনে ১০৫ মিটার আরেকটি সেতু রয়েছে।
এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের মে মাসে। তবে ওই সময়ে কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি সরেজমিন মাহারাম এলাকায় গিয়ে দেখা গেছে, নদীতে সেতুর কাজ চলমান আছে। পাশেই সরকারি বালু মহাল থেকে বালু সংগ্রহ করে স্তূপ করে রাখছেন শ্রমিকরা। সরকারি জায়গা থেকে ফ্রি বালু নিয়ে তারা কাজে ব্যবহার করছেন। তবে সরকারকে ফাঁকি দিতে স্থানীয় কিছু বালু পাথর ব্যবসায়ীর কাছ থেকে ভাউচার নিয়ে এই বালু ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে রেখেছে ঠিকাদারের লোকজন।
এদিকে এমন অভিযোগ উঠার পর তাহিরপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরও সত্যতা পায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে মহালের বালু এভাবে ব্যবহার না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করে। তারপরও ঠিকাদার বাধা মানছে না।
এলাকাবার বাসিন্দা বিএনপি নেতা আক্তার হোসেন বলেন, যাদুকাটা নদীর মতো মাহারামও একটি বালু মহাল। এখানে প্রচুর বালু আছে। বালুর উপর দিয়েই সেতুটি হচ্ছে। এখন ঠিকাদারের লোকজন এই বালুই ফ্রি ব্যবহার করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। ঠিকাদারের বিরাট লাভ হচ্ছে।
স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম বলেন, ঠিকাদারের লোকজন মহালের বালু ব্যবহার করছে সেতুর কাজে। তারা স্থানীয় কয়েকজন প্রভাবশালীকে ম্যানেজ করে ভুয়া ভাউচার নিয়ে এসেছে। অথচ আমরা প্রতিদিনই দেখছি মহালের বালু ট্রলি দিয়ে সংগ্রহ করে জড়ো করে রাখছে। ঠিকাদারের সুপার ভাইজার শফিকুল ইসলাম বলেন, এই বালু অনেক আগে থেকেই আমরা সংগ্রহ করে রেখেছি। আমাদের কাছে ভাউচার আছে। প্রকাশ্যে মানুষের সামনে বালু মহাল থেকে বালু সংগ্রহ করে স্তূপ করে রাখা হচ্ছে প্রমাণসহ বললে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
তাহিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বালু মহাল থেকে বালু ব্যবহার করছে এমন অভিযোগ পাবার পর আমরা কর্তৃপক্ষকে এসব না করতে মানা করি। পরে চিঠি দিয়ে তাদেরকে এই বালু ব্যবহার না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ