সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:৪৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:৫৯:৫৩ পূর্বাহ্ন
নজরুল জন্মজয়ন্তী উদযাপিত
স্টাফ রিপোর্টার ::
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ - শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আলোচনা পর্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার দিপান্বিতা দেবী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ। আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক গান, দলীয় সংগীত, দলীয় নৃত্য পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) তাপস শীল, জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নজরুল ছিলেন এমন এক মহান কবি, যিনি কেবল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেননি, বরং পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছেন এবং সাম্য ও মানবতার জয়গান গেয়েছেন। তাঁর আদর্শকে ধারণ করে একটি উন্নত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য ও দর্শন গভীরভাবে অধ্যয়নের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স