সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালীরা তৎপর, ভিকটিমের পরিবারকে হুমকি

শান্তিগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে কবরস্থানে নিয়ে বলাৎকার

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:৪৯:৫০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে কবরস্থানে নিয়ে বলাৎকার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জের জয়কলস করবস্থানে নিয়ে শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছেলেকে (১১) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৪ মে) সন্ধ্যার আগে জয়কলস গ্রামের পূর্বপার্শ্বে করবস্থানের ভিতর জঙ্গলে। বলৎকারী অভিযুক্ত ইমন মিয়া (২৫) একই গ্রামের জমির আলীর ছেলে। ভিকটিম ও তার পরিবারের সূত্রে জানা যায়, জয়কলস গ্রামের শারীরিক ও বাক প্রতিবন্ধী ছেলেটি তাদের একটি গাভী বাড়িতে আনার জন্য পার্শ্ববর্তী হাওরে যায়। এসময় জয়কলস গ্রামের আব্দুল মোতালিবের ছেলে ইমন মিয়া (২৫) তাকে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী করবস্থানের ভিতরে জঙ্গলে নিয়ে তাকে বলাৎকার করে। এতে শারীরিক ও বাকপ্রতিবন্ধি ছেলেটির রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষণিক তাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। ভিকটিমের মা জানান, তার ছেলেকে বলাৎকারের বিষয়টি ইমনের বাবা ও মাকে জানালে তারা তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। বর্তমানে এলাকার প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত ইমনের বাবা-মা ও পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। শান্তিগঞ্জ থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু