সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
রবীন্দ্রনাথ-নজরুল আমাদের জাতিসত্তার অনন্য স্তম্ভ

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:৫৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:৫৭:২৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার :: ‘রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন করেছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক অনুপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাজাউর রহমান। সভার শুরুতে প্রবন্ধ পাঠ করেন কবি কুমার সৌরভ। আলোচনায় অংশ নেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, কবি ইকবাল কাগজী, কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, সংগঠনের সহ-সভাপতি আহমেদ নূর আলবাব, কবি ওবায়দুল মুন্সী, কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রত, কবি ইয়াকুব বখত বাহলুল, প্রভাষক মো. ছায়েদুল ইসলাম, গল্পকার ও সাংবাদিক আকরাম উদ্দিন, কবি মো. আফজাল হোসেন প্রমুখ। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন নিশেন্দু রঞ্জন গোস্বামী, গিলেমান আলম ও আদিল আরমান প্রমুখ। সভায় আলোচকগণ বলেন, আজ আমরা একসাথে দুই মহীরুহ- রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন করছি। এ এক অসামান্য সম্মিলন - একজন বিশ্বকবি, অপরজন বিদ্রোহী কবি; দু’জনই আমাদের জাতিসত্তার, মননশীলতার ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য দুই স্তম্ভ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে ভাষা, সংগীত, নাটক ও চিত্রকলার চূড়ান্ত রূপ পরিলক্ষিত হয়। তাঁর প্রতিটি রচনায় আমরা পাই বিশ্বজনীন মানবতার আহ্বান। অন্যদিকে, কাজী নজরুল ইসলাম ছিলেন সংগ্রামের কবি, স্বাধীনতার কণ্ঠস্বর। তাঁর লেখায় ফুটে উঠেছে বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার জয়গান। তিনি ধর্ম-বর্ণ-জাতপাতের ঊর্ধ্বে উঠে এক নতুন বাঙালি চেতনার সূচনা করেছিলেন। আজকের এই অনুষ্ঠান শুধু স্মরণ করার জন্য নয় - তাঁদের আদর্শকে আমাদের ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের অঙ্গীকার করার দিনও বটে। তরুণ প্রজন্মের মধ্যে তাঁদের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চা যেন আরও গভীর হয়, তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন