সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ভূমি মেলায় খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:০৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:০৭:৫৬ পূর্বাহ্ন
ভূমি মেলায় খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি বিতরণ
স্টাফ রিপোর্টার :: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫) সকালে জেলা পর্যায়ে অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনের পর থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভূমি মেলার সেবা বুথগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সেবা গ্রহীতাদের আবেদনের প্রেক্ষিতে ভূমি মেলার স্টল থেকে খতিয়ানের অনুলিপি (পর্চা) ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায়। মেলায় সাধারণ মানুষ তাদের ভূমি সংক্রান্ত নানা সমস্যার সমাধান পাওয়ার পাশাপাশি খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। মেলায় আসা একাধিক ব্যক্তি জানান, ভূমি সংক্রান্ত ভুল বোঝাবুঝি বা জটিলতা নিরসনে এই ধরনের মেলা অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে, যারা এখনো অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি, তারা সহজেই এই সেবা বুথ থেকে তা স¤পন্ন করতে পারছেন। খতিয়ানের অনুলিপি (পর্চা) ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি বিতরণ শেষে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায় বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কে ১৫০ টাকায় খতিয়ানের আবেদন করা যায়। সেবা গ্রহীতারা যখনই আবেদন করেন তখন সাথে সাথে আমরা একটা নির্দিষ্ট তারিখ দিয়ে যেই যে উনারা কত দিনের মধ্যে খতিয়ান পাবেন। তারপর নির্ধারিত ঐ সময়ের মধ্যেই সেবা গ্রহীতাদের মাঝে খতিয়ান বিতরণ করা হয়। তিনি আরও বলেন, ভূমি মেলা উপলক্ষে আজকে আমরা বেশ কয়েকজনের মধ্যে খতিয়ানের অনুলিপি (পর্চা) বিতরণ করেছি। একই সাথে একটি মৌজা ম্যাপের সার্টিফাইড কপি বিতরণ করা হয়েছে। পরে তিনি মেলায় উপস্থিত সকলকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা), স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশাসহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম অনলাইনে ঘরে বসেই স¤পাদন করতে উদ্বুদ্ধ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন