সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
জেলা স্কাউটসের উদ্যোগে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত

দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা অপরিহার্য : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:১৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:১৫:১৪ পূর্বাহ্ন
দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা অপরিহার্য : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী জেলা স্কাউটস ভবনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা স্কাউটস কমিশনার কানন বন্ধু রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, স্কাউটসের মাধ্যমে পরিকল্পিত জীবন প্রতিষ্ঠা করা যায়। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। তিনি বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম জেলা পর্যায়ে গ্রহণ করা হয়। এরমধ্যে রয়েছে বৃক্ষরোপণ, টিকাদান, স্যানিটেশন ও পরিবেশ সংরক্ষণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্কাউটদের সেবাদান কর্মসূচি। এসব সেবার কথা মানুষ সর্বদাই শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, বিভিন্ন স্তরবিশিষ্ট ট্রেনিংয়ের মাধ্যমে স্কাউটদেরকে আত্মমর্যাদাস¤পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য। জেলা স্কাউটসের সাধারণ স¤পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় ওয়ার্কশপে বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক স্কাউটসের সহকারী কমিশনার (প্রশিক্ষণ) নির্মল চন্দ্র শর্ম্মা, সহকারী কমিশনার (গবেষণা ও মূল্যায়ণ) মো. জাহির মিয়া তালুকদার, সিলেট আঞ্চলিক উপ-পরিচালক মো. শামীমুল ইসলাম, জেলা স্কাউটসের সহ-সভাপতি মৃদুল চন্দ্র তালুকদার, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহবুব জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সুলেমান মিয়া, জাতীয় সদর দপ্তরের রিসোর্স পার্সন মো. ওয়াহিদুন নবী ও মো. শাহাদাৎ, জেলা স্কাউটস লিডার বিপ্লব কেতন চ্যাটার্জী, জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরী, সদর উপজেলা সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন, সদর উপজেলা স্কাউটস লিডার মো. সোহেল আলম। ওয়ার্কশপে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রাথমিক শিক্ষা অফিসার, স্কাউটস স¤পাদক ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ