সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে ভূমি মেলা উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:২৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:২৭:৩৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে ভূমি মেলা উদ্বোধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। মেলা উদ্বোধন শেষে ভূমি অফিস থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সভার আয়োজন করে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এসময় বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ভূমি অফিসের কানুনগো (অতিরিক্ত দায়িত্ব) মো. মুজাহিদ আলম, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির মিয়া প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ জনগণের ভোগান্তি কমাবে ও স্বচ্ছতা নিশ্চিত করবে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান ও সঠিক তথ্যভিত্তিক দলিল সংরক্ষণই ভূমি সুরক্ষার মূল উপায়। সভা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে এসময় পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী