সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে নজরুল জয়ন্তী উদ্যাপন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩০:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে নজরুল জয়ন্তী উদ্যাপন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও বইপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সহযোগিতায় ছিল সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি। রবিবার বিকেল ৩টায় শহরের পূর্ব মল্লিকপুরে অবস্থিত গণপাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শেখ একেএম জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মল শুক্ল বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল হক এবং দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার সম্পাদক ও কবি রাহমান তৈয়ব। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ স¤পাদক মঞ্জুর আহমদ, নির্বাহী সদস্য আসাদ বিন সফিক, মাজেদা আখতার শিরিন, লাভলী আখতার, তানজিলা বেগম প্রমুখ। আলোচনায় বক্তারা নজরুলের সাহিত্য ও দর্শন, তাঁর বিদ্রোহী চেতনা, ধর্মনিরপেক্ষ মানবিক মূল্যবোধ এবং সাম্যবাদী ভাবনা নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, নজরুল শুধু কবি নন, তিনি একটি যুগের প্রতিনিধিত্বকারী প্রতিবাদী কণ্ঠস্বর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স