সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

৪ দফা দাবিতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির স্মারকলিপি

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:৫৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:৫৩:৩৭ পূর্বাহ্ন
৪ দফা দাবিতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির স্মারকলিপি ছবি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করছেন।
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ৪ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জেলা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ। স্মারকলিপি থেকে জানাযায়, গত ৫ মাস যাবত ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার দায়িত্বে থাকা ২০২০ জন শিক্ষক ও ১০১০ জন সহায়ককর্মী বেতন-ভাতা পাচ্ছে না। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প’ (২য় পর্যায়) পাশ না হওয়ায় বকেয়া বেতন ও ২ ঈদের বোনাসের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব নির্ধারিত স্মারকলিপি প্রদানের কর্মসূচির অংশবিশেষ হিসেবে রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। গত বছরের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও ধর্ম-মন্ত্রণালয়ের বিশেষ চাহিদায় প্রকল্পের কার্যক্রম চলমান রাখা হয়। কিন্তু গত ২৪ মে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পাস হলেও দারুল আরকাম মাদ্রাসাসমূহের প্রকল্প ঝুলিয়ে রাখা হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ যেমন অন্ধকারে পতিত হয়েছে তেমনি ৩ হাজার আলেম শিক্ষক ও সহায়ক কর্মী বেতনহীন মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষকদের দুর্দশা ও হতাশার কথা স্মারকলিপিতে প্রকল্প জটিলতা নিরসন করে আসন্ন ঈদুল আজহার আগে বকেয়া বেতন-বোনাস প্রদান ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প (২য় পর্যায়) অনুমোদনসহ ৪ দফা দাবি উল্লেখ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উপ পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ