সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

৯ দিনব্যাপী সেবায়েত প্রশিক্ষণ সম্পন্ন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩০:১৮ পূর্বাহ্ন
৯ দিনব্যাপী সেবায়েত প্রশিক্ষণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলায় ৯ দিনব্যাপী সেবায়েতদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। সোমবার দুপুরে শহরের ষোলঘরস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ধর্মগ্রন্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে প্রশিক্ষক, সেবায়েত এবং অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সিলেট জেলা কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর পরিমল কান্তি দে। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মনিবুর রহমান, সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অলক দত্ত, প্রশিক্ষক সুবিমল চক্রবর্তী চন্দন, অমিত চক্রবর্তী, অ্যাড. অশোক গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় কাজ করতে হলে মনোযোগী হতে হবে। মনকে ভগবানের দিকে রাখতে হবে। মনে রাখতে হবে ভগবান নিরাকার। তিনি অনন্ত। কিন্তু ভগবানকে অনুভব করতে পারি আমরা। যা অস্বীকার করা যায় না। সকলকে ধর্ম-কর্মের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী