সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
হাসনাত আবদুল্লাহ’র হুঁশিয়ারি

সচিবালয়ের কর্মকর্তারা ‘ক্যু’ অব্যাহত রাখলে পরিণতি হাসিনার মতো হবে

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন
সচিবালয়ের কর্মকর্তারা ‘ক্যু’ অব্যাহত রাখলে পরিণতি হাসিনার মতো হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা শুরুর আগে সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। এছাড়া ওইদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেন, সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। এদিকে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এখন সচিবালয় ঘিরে আন্দোলন-বিক্ষোভ হচ্ছে। এনবিআর সংস্কারেও বাধা দেওয়া হচ্ছে। আমরা আপনাদের বলতে চাই, যখন জুলাই অভ্যুত্থান চলছিল, তখন আপনারা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে কালো ব্যাজ ধারণ করে অফিস করেছেন। হাসনাত আরও বলেন, আপনারা এখন হুমকি দেন, অফিস চলতে দেবেন না, অফিস বন্ধ রাখবেন। ৫ আগস্ট তো আপনাদের এই হিম্মত ছিল না। তখন শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে, তাঁর কর্মকা-কে প্রশ্নবিদ্ধ করে আপনাদের একজনও তো পদত্যাগ করেননি। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের যদি অসহায়-দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আঁতুড়ঘর হচ্ছে এনবিআর। সে জন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছা, সেভাবে দেখতে পারেন। হাসনাত বলেন, আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে কথা বলি। আমরা শক্ত ভাষায় বলতে চাই, ৫ আগস্ট পর্যন্ত আমরা দেখেছি, যদি হাসিনা না পড়ত, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আপনারা আবার কিন্তু এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদলেহন করে চাকরি করতেন। এ জন্য ৫ আগস্ট পরবর্তী জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি সরকারকে হুমকি দেন, সংস্কারের কাজে বাধা দেন, তাহলে জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে। পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন প্রমুখ। উল্লেখ্য, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ে বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীরা। টানা তৃতীয় দিনের মতো সোমবার সচিবালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এদিকে সচিবালয়ের এ বিক্ষোভকে ‘ক্যু’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই ‘ক্যু’ অব্যাহত রাখলে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিণতি পতিত হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ অগাস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। তিনি আরও লিখেন, বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষন করছে। সুতরাং, সাবধান!

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ