সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নাই : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৯:০৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৯:০৯:৪২ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নাই : নাসীরুদ্দীন পাটওয়ারী
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা ইতিমধ্যে দেখেছি, বাংলাদেশের সেনাবাহিনী পলিটিকসের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে। উনি (সেনাপ্রধান) বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক। মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংস্কার সমন্বয় কমিটি ও জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘গণতান্ত্রিক রূপান্তর : মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ইতিমধ্যে দেখেছি, বাংলাদেশের সেনাবাহিনী পলিটিকসের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে। উনি (সেনাপ্রধান) বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক। তাদের যে ফোর্সের নিয়মিত কার্যক্রম...আমরা দেখতে পাচ্ছি, বিএসএফ বাংলাদেশে পুশ ইন করছে, আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাকটিভ রয়েছে। সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলোর বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। নাসীরুদ্দীন বলেন, আমরা তাদের আহ্বান জানাব, মিলিটারিকে পলিটিকস থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশে যে আর্ম ফোর্সেস রয়েছে, সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গত ১৫ বছরে আমরা দেখেছি, ক্যান্টনমেন্টের রাস্তাগুলো প্রশস্ত হয়েছে, উঁচু উঁচু দালান উঠেছে, কিন্তু তাদের কাছে আমরা কোনো অস্ত্র দেখি নাই। তাদের পেটগুলো ভারী হয়েছে বসে বসে। তাদের আমরা মার্চ করতে দেখি নাই, বিভিন্ন মহড়া করতে দেখি নাই। আমরা তাদের আহ্বান জানাব, জনগণের আপনারা সৈনিক, জনগণের পক্ষে আপনাদের থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি আপনাদের লড়তে হয়, নতুন বিশ্বে যে কলাকৌশলগুলো এসেছে, সেগুলো আপনাদের রপ্ত করে সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন। রাজনীতিতে আপনারা কোনো মডেলিং করতে আসবেন না। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, আমরা দেখেছি, ডিসিপ্লিনের অভাবে অনেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছেন। তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পাঁয়তারা চালাচ্ছেন। আমরা তাদের আহ্বান জানাব, আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন, আপনি সেখানে সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে। জনগণের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাব, আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কীভাবে আরও মানোন্নয়ন করা যায়, আপনারা সজাগ থাকবেন। যদি কোনো যুদ্ধ আসে, সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। নির্বাচন কমিশন নিয়ে এনসিপির এ নেতা বলেন, গণ-অভ্যুত্থানের ১০ মাস পূরণ হয় নাই, এর মধ্যে তারা নির্বাচন কমিশনকে বিভিন্ন দলের একটি দলীয় অফিস বানিয়েছে। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দলীয় এজেন্টের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা শুনছি বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসনবিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে। আমরা তাদের বলব, সময় আছে ভালো হন। সময় গেলে আপনারা সেই সুযোগ আর পাবেন না। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না। আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে নির্বাচনে যাই, তাহলে যেই সিস্টেমটা আমাদের চলমান রয়েছে, আমরা মনে করি, বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে। অর্থাৎ সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরশাসক আবার বাংলাদেশে আসবে, তারা প্রস্তুত হয়ে রয়েছে। এই স্বৈরশাসকদের ঠেকানোর জন্য আমরা আর রক্ত দিতে চাই না। আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ। -আজকের পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন