সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৩:৩৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার, সুনামগঞ্জ সদর উপজেলার পৌরসভা হলরুমে এই ক্যা¤েপর আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্প মোট ১৩২ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৪২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃৃষ্ণ পাল-এর সভাপতিত্বে এবং ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যা¤েপর উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ গোলাম আজাদ বলেন, “ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করছে। এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা যেন ফলাফল প্রকাশের পর আবেদন করতে ভুল না করে।” তিনি আরও বলেন, “ডাচ্-বাংলা ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জ জেলাতেও মানবিক এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে।” ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সকাল ৯:৩০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা রোগীদের সঙ্গে কথা বলেন ও ভার্ড-এর সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় তারা ভার্ড চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স