সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় ইটভাটা কর্মী নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

দোয়ারাবাজার সীমান্তে ৩ অনুপ্রবেশকারী আটক

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৯:৫৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজার সীমান্তে ৩ অনুপ্রবেশকারী আটক
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের দায়ে হিজড়া সম্প্রদায়ের তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে টহল অভিযানে উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় বিজিবির একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার ভোলাইলের মৃত সামছু মিয়ার ছেলে মো. দুলাল ওরফে অহনা (৪৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া দক্ষিণের মৃত খেলু মিয়ার ছেলে মো. লিটন মিয়া ওরফে পায়েল (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার গৌরিপুরের মো. আনছার আলীর ছেলে মো. জীবন ওরফে রাত্রি (২৩)। আটকের পর বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, আটককৃতরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য