সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়ন ও সংস্কারে নানা উদ্যোগ গৃহীত

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৪:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়ন ও সংস্কারে নানা উদ্যোগ গৃহীত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গতকাল বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান জয়নুল জাকেরীন, ক্রীড়াবিদ সৌমিত্রি রায় তাপস, ক্রীড়া সংগঠক ও আইনজীবী এনাম আহমদ, ইমনদ্দোজা আহমদ এবং সাংবাদিক সোহানুর রহমান। সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। সভায় সুনামগঞ্জের ক্রীড়া অঙ্গনের যাবতীয় সমস্যা দূর করে জেলার খেলাধুলার মানকে আরো উন্নত করার সিদ্ধান্ত নেয়া হয়। ক্রীড়া অঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে যুব সমাজকে খেলাধুলায় স¤পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সুনামগঞ্জ শহরের ষোলঘর মাঠকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম মাঠে রূপান্তরের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব পাঠানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলার ১২টি উপজেলার ফুটবল খেলোয়াড়দের জন্য ঢাকা থেকে কোচ এনে প্রশিক্ষণ প্রদান এবং প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের খেলোয়াড়দের নিয়ে ১৫ দিনের একটি ক্রিকেট ক্যা¤প আয়োজন করা হবে। এছাড়া মহিলা ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও সভায় আলোচিত হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হবে। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সুনামগঞ্জে দুটি সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প