সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
গিরিধর উচ্চ বিদ্যালয়

ঠিকাদারের দখলে বিদ্যালয়ের মাঠ, প্রায় তিন বছর ধরে খেলাধুলা বন্ধ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৮:১৬ পূর্বাহ্ন
ঠিকাদারের দখলে বিদ্যালয়ের মাঠ, প্রায় তিন বছর ধরে খেলাধুলা বন্ধ
স্টাফ রিপোর্টার ::
শাল্লায় আরেকটি গুরুত্বপূর্ণ খেলার মাঠে বালু পাথর রেখে দখলে রেখেছে দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়ক পুনর্নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় তিন বছর ধরে এই মাঠে খেলাধুলা বন্ধ রয়েছে এসব মালামাল রাখার কারণে। বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে গত ১৭ মার্চ সিলেট জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত দাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন গিরিধর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমি। সেই হিসেবে বিদ্যালয়ের মাঠে কত ফুটবল খেলেছি, কত ধরনের অনুষ্ঠানও হতো এই মাঠে। ফলে অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে এই মাঠে। আমার কাছে এই মাঠটি আবেগের জায়গা। স্কুলের মাঠে এভাবে ২-৩ বছর ধরে বালু, পাথর থাকায় মাঠি অকেজো হয়ে আছে। শিক্ষার্থীদের খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বন্ধ রাখা কোনভাবেই উচিত নয়। মাঠটি দ্রুত সংস্থার করে খেলাধুলার পরিবেশ সৃষ্টির আবেদন করেন তিনি। পাশাপাশি তিনি আরও লিখেন- মাঠটি যদি বিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়াও দিয়ে থাকে তাহলে সেই অর্থ বিদ্যালয়ের তহবিলে জমা হয়েছে কি-না তাও জানতে চান এই আইনজীবী। ২৮ মে সরেজমিনে গিয়ে গিরিধর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দেখা যায় যত্রতত্র বালু ও পাথর পড়ে রয়েছে পুরো মাঠজুড়ে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন চৌধুরী বলেন, মাঠটি ভাড়া দেয়া হয়নি। তারা চেয়েছেন তাই তাদেরকে মাঠে বালু, পাথর রাখার অনুমতি দেয়া হয়েছে। বর্তমানে গিরিধর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭শ’ শিক্ষার্থী রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে অ্যাডভোকেট সুব্রত দাশ বলেন এভাবে বছরের পর বছর একটি স্কুলের মাঠে বালু, পাথর রাখা যায় না। আমাকে সড়কের ঠিকাদারের লোকজন বলেছেন তারা ৩০ হাজার টাকা দিয়েছেন সহদেব মেম্বারের মাধ্যমে। আমি অভিযোগ ২-৩ মাস আগে। কিন্তু এখন পর্যন্ত মাঠে পড়ে রয়েছে বালু পাথর। সংস্কার তো দূরের কথা। খুব দ্রুত মাঠ খালি করে খেলাধুলার উপযোগী করে দেয়ার দাবি করেন তিনি। এনিয়ে জানতে চাইলে বাহাড়া ইউপির সংশ্লিষ্ট সদস্য সহদেব দাশ বলেন, কোনও টাকা দেয়া হয়নি। আমিই বালু, পাথর রাখার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেছিলাম। আমাকে বলেছিল আল আমিন চৌধুরী। তবে জুন মাসের মধ্যে মাঠ খালি করে ভিটবালু ফেলে মাঠ সংস্কার করবেন বলে জানান তিনি। অন্যদিকে দিরাই-শাল্লা মহাসড়ক পুনর্নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা লোকজন বলেছেন, ৩০হাজার টাকা দেয়া হয়েছে। ধীরে ধীরে মাঠ থেকে বালু পাথর নেওয়া হচ্ছে। পরে বর্ষায় মাঠে ভিটবালু ফেলা হবে বলে জানান ঠিকাদারের লোকজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস অনেকটা অবাক হয়ে বলেন, এখনও মাঠ খালি করেনি তারা? আমি সুনামগঞ্জ এসেছি শাল্লায় গিয়ে দ্রুত মাঠ খালি করার ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ