সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

তাহিরপুরের ৪টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেই জনবল সংকট, চরম ভোগান্তিতে মানুষ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১১:৪২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১১:৪২:৪২ অপরাহ্ন
তাহিরপুরের ৪টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেই জনবল সংকট, চরম ভোগান্তিতে মানুষ
জাহাঙ্গীর আলম ভূঁইয়া :: তাহিরপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত মুখ থুবড়ে পড়েছে। অধিকাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নেই চিকিৎসক, নেই পর্যাপ্ত জনবল - ফলে চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজার হাজার গরিব ও অসহায় মানুষ। খোঁজ নিয়ে জানাযায়, একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), একজন স্টোর কিপার, আয়া ও একজন নৈশপ্রহরী থাকার কথা। তাহিরপুর উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে বাদাঘাট, বালিজুড়ী, উত্তর শ্রীপুর, দক্ষিণ বড়দল ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। বালিজুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শুধু একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) রয়েছেন। দক্ষিণ বড়দল, উত্তর শ্রীপুর ও বাদাঘাট ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও চিকিৎসক ও জনবল নেই। এর কারণে বাদাঘাট ও উত্তর শ্রীপুর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এনজিও সংস্থা থেকে দুজন করে মিডওয়াইফ পরিচালনা করছেন। দক্ষিণ বড়দল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ১০বছর ধরে জনবল না থাকায় বন্ধ রয়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরাজীর্ণ ভবনটি ভেঙে পড়ে যাওয়ায় তিন যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও উত্তর বড়দল ইউনিয়নে নিজস্ব জায়গা থাকলেও ভবন হয়নি আজও। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এসব এলাকার ভুক্তভোগী মানুষজন জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা না পাওয়ায় আমাদের গ্রামের হাতুড়ে ডাক্তার, না হয় বাজারের ফার্মেসিতে চিকিৎসা নিতে হয়। আর খুব বেশি হলে উপজেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়, এতে টাকাও খরচ হয় বেশি আর কষ্টও করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রান্তিক পর্যায়ে কিশোর কিশোরীদের স্বাস্থ্য, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি, নবজাতকের পরিচর্যা, শূন্য থেকে ৫ বছরের শিশুস্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, সীমিত স্বাস্থ্য পরিচর্যা এবং সাধারণ রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এর কোনো সমাধান না হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। এই সমস্যার সমাধান না হলে প্রান্তিক পর্যায়ে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়বে। বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নজরুল শিকদার জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও কাক্সিক্ষত চিকিৎসা সেবা বঞ্চিত মানুষজন। জনস্বার্থে এখানে চিকিৎসকসহ জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা বাড়ানোর দাবি জানাই। তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, উপজেলা অফিস, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো পরও কোনো সমাধান হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন